বাংলাদেশ বার
কাউন্সিলের অধীনে আইনজীবী তালিকাভুক্তি (এ্যাডভোকেটশীপ) পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল
টেস্ট “Final Touch”নামক বইটি প্রকাশ করতে পারায় সর্বশক্তিমান আল্লাহ্র নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বিগত বছরের প্রশ্ন ও বার কাউন্সিলের সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা
করিয়া চূড়ান্ত পরীক্ষার পূর্বেই পরীক্ষার্থীগণ যাতে নিজেকে যাচাই ও ঝালাই করতে পারেন
সেইভাবেই মডেল টেস্ট গুলো তৈরী করা হয়েছে। বইটিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত মডেল টেস্ট
দেওয়া হয়েছে এবং প্রতিটি মডেল টেস্টের শেষে উত্তরপত্রও সন্নিবেশ করা হয়েছে। একজন নিয়মিত
Practitioner হিসেবে আমি
আশাকরি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে “Final Touch” বইটি আপনাদের MCQ চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতিকে
আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। বইটি লিখার কাজে যারা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং বিভিন্নভাবে
সহযোগিতা করেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞা জানাচ্ছি। বইটি প্রকাশের পূর্বে আমরা
যথাসাধ্য চেষ্টা করেছি ভুলত্রুটি যেন না থাকে। তদুপরি কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে
দয়া করে অবহিত করিলে পরবর্তী সংস্করণে পরিমার্জন, সংশোধন এবং সংযোজন করা হইবে।